calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / নিম্নমানের সামগ্রী সড়ক নির্মাণে , কাজ বন্ধের নির্দেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

নিম্নমানের সামগ্রী সড়ক নির্মাণে , কাজ বন্ধের নির্দেশ

নওগাঁর মহাদেবপুরে এক কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও বাধার মুখে বর্তমানে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মূল...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬ • দুপুর ০১:২২
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৩ বার পঠিত

গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামে সরেজমিনে দেখা যায়, এইচবিবি (হেরিং বোন বন্ড) পদ্ধতিতে রাস্তার কাজ চলছে। তবে নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান অত্যন্ত নিম্নমানের। শ্রমিকদের ভাষ্যমতে, অধিকাংশ ইটই ২ ও ৩ নম্বর ক্যাটাগরির। স্থানীয়রা জানান, উপজেলায় ১৭টি উন্নত ইটভাটা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে দূরবর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসব অনুপযুক্ত ইট আনা হয়েছে।

বালুর আস্তরণ নিয়েও মিলেছে জালিয়াতির প্রমাণ। ঠিকাদারের প্রতিনিধি বেডে ৬ ইঞ্চি বালু দেওয়ার দাবি করলেও, স্থানীয়রা কোদাল দিয়ে খুঁড়ে মাত্র ১ ইঞ্চি বালুর অস্তিত্ব পান। গ্রামবাসীর বাধার মুখে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার নিম্নমানের ইট সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর আগেই অনেক ইট রাস্তায় গেঁথে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রকল্প এলাকায় কাজের বিস্তারিত সংবলিত কোনো সাইনবোর্ড না থাকায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সাগরইল গ্রামে ১.১০ কিলোমিটার এবং ভালাইন গ্রামে ৪০০ মিটার সড়ক নির্মাণে মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারিভাবে সোহেল রানা নামে এক ঠিকাদার কাজটি করছেন। তবে অভিযোগ উঠেছে, তিনি মূল ঠিকাদারের কাছ থেকে বেআইনিভাবে প্রকল্পটি কিনে নিয়েছেন।

এ বিষয়ে ঠিকাদার সোহেল রানা মুঠোফোনে জানান, খারাপ ইট ব্যবহার করা হবে না এবং কিছু ইট ভুলক্রমে চলে এসেছিল। তবে আইন অনুযায়ী সরকারি প্রকল্পের কাজ হস্তান্তরের কোনো সুযোগ নেই।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মোশাররফ জানান, অনিয়মের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, সাগরইল গ্রামে ১.১০ কিলোমিটার এবং উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামে ৪০০ মিটার সড়ক নির্মাণে মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠলে প্রকল্পটি পরিদর্শন করা হয় এবং কিছু নিম্নমানের ইট ফেরত পাঠানো হয়েছে।