calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। মিরপুরের ধীরগতির উইকেটের তুলনায় চট্টগ্রামের উইকেট ভিন্ন আচরণ করতে পারে, যা ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ • সকাল ১০:০৫
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪৩ বার পঠিত

ধারণা করা হচ্ছে, এখানে ব্যাটসম্যানরা বেশি সুবিধা পেতে পারেন এবং যারা বড় রান তুলতে পারবে, তারাই এগিয়ে থাকবে সিরিজ জয়ের লড়াইয়ে।

আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। খেলা শুরু হবে সকাল ১১টায়। ধারণা করা হচ্ছে, তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে দলে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ৪৮ বার। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৫টি ম্যাচ, আর বাংলাদেশ জিতেছে ১২টি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ অথবা মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।