calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আইসিসিকে ‘ভারতই নিয়ন্ত্রণ করছে’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আইসিসিকে ‘ভারতই নিয়ন্ত্রণ করছে’

বিসিসিআই নিয়ে বিস্ফোরক এক মন্তব্যই করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। তিনি বলেছেন, বিসিসিআই তাদের বাণিজ্যিক শক্তির জোরে আইসিসি নিয়ন্ত্রণ করে। তবে এই অবস্থা বদলানোর উপায়ও বাতলে দিয়েছেন তিনি। ৩৭ বছর বয়সি এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬ • সকাল ০৯:৪৬
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৫ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সাফল্য কিন্তু কম নয়। টেম্বা বাভুমার নেতৃত্বে দলটি লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও খেলেছে তারা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছিল প্রোটিয়ারা।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হার্মার চার ইনিংসে মাত্র ৮.৯৪ গড়ে ১৭ উইকেট নিয়েছিলেন। সেটা ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।

এখন আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে আছে। শুধু অস্ট্রেলিয়া আছে তাদের ওপরে। তৃতীয় স্থানে থাকা ভারতের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে প্রোটিয়ারা।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে আছে। ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে শুধু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

সামনে দক্ষিণ আফ্রিকার ব্যস্ত সময় অপেক্ষা করছে। এ বছর অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে। ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির পর এই প্রথম অস্ট্রেলিয়া সেখানে যাবে। এরপর বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে টেস্ট খেলবে প্রোটিয়ারা।

tag ট্যাগ: #আইসিসিকে