calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / জোটবদ্ধ হতে পারে স্থানীয় নির্বাচন : নাহিদ ইসলাম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জোটবদ্ধ হতে পারে স্থানীয় নির্বাচন : নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী জোটে রয়েছি। স্থানীয় বা সিটি কর্পোরেশন নির্বাচন জোটবদ্ধ হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ঘনিয়ে আসলে বলা যাবে এককভাবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬ • সকাল ১০:১৯
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৭ বার পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য তারা দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি। আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দেইনি।

 

তিনি বলেন, যেহেতু বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। সেখানে বিরোধী দলের জায়গাটা সংকুচিত। আমরা বলেছি, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের জ্বালানি সংকট ও হাম প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে আন্দোলন হোক, সেটা চাই না। তবে সংসদে এটার সমাধান না হলে রাজপথে আন্দোলন গড়াবে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে। আর বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এটা তারাই ভালো বলতে পারবে।

 

চট্টগ্রামের রাজনৈতিক কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা। পরে তারা চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিক সমিতির কার্যালয়ে তারা ছোট পরিসরে প্রেসব্রিফিং করেন।