calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সাবধানী ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সাবধানী ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে

দিনের শুরুটা হয়েছিল শঙ্কা জাগানিয়া। দ্রুত ফিরে ‍যান দুই ওপেনার। ২৩ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে, বাকিটা সময় আর কোনো বিপদ আসতে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দেখেশুনে খেলে পাকিস্তানি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ • দুপুর ১২:৫৯
history আপডেট: ৫ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৯ বার পঠিত

ঢাকা টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ২ উইকেটে ৯৩ রান। লিড ১২০ রানের। শান্ত অপরাজিত ৩৪ রানে। মুমিনুল টিকে আছেন ৩৭ রান নিয়ে।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তোলেন দুই ওপেনার। তবে, আজ সোমবার (১১ মে) ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা।

আগের দিন বৃষ্টি ও ব্যাড লাইটের কারণে খেলায় ব্যাঘাত ঘটে। আজ তাই ১৫ মিনিট আগে শুরু হয় ম্যাচ। সকালের শুরুতেই হাল ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৫ রান করে লেগবিফোর হন মোহাম্মদ আব্বাসের বলে। ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

বেশিক্ষণ টিকতে পারেননি অপর ওপেনার সাদমান ইসলামও। ১০ রান করে স্লিপে ক্যাচ তুলে দেন সৌদ শাকিলের হাতে, বল করেন হাসান আলী। ২৩ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন।

৩৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। আর বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪১৩ রান।

tag ট্যাগ: #দিনের