calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ভ্যাট কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর ‘ভুয়া’ ভেবে , ভাঙল হাত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ভ্যাট কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর ‘ভুয়া’ ভেবে , ভাঙল হাত

হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি দায়িত্ব পালনকালে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে ‘ভুয়া কর্মকর্তা’ সন্দেহে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এই হামলায় ওই কর্মকর্তার ডান হাতের হাড় ভেঙে গেছে।৯ মে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ • দুপুর ০১:০৯
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৯৬ বার পঠিত

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্যাট, এক্সাইজ ও কাস্টমস বিভাগের পরিদর্শক সাইফুল ইসলাম শনিবার দুপুরে দুর্গারামপুর এলাকার ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’র মালিক হাবিবুর রহমানের দোকানে যান। সেখানে তিনি নিজের পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। তবে সরকারি ছুটির দিনে পরিদর্শনে আসায় ব্যবসায়ী হাবিবুরের মনে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে সাইফুল ইসলামকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে হাবিবুর ও তার কর্মচারীরা মিলে ওই কর্মকর্তার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এসময় ওই কর্মকর্তাকে বাঁচাতে আসা সবুজ মিয়া নামে এক ব্যক্তিকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ জানান, মারধরের ফলে সাইফুল ইসলামের ডান হাতের কনুইয়ের ওপরের অংশ ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল থেকে মুঠোফোনে ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম জানান, তিনি পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর ও তার কর্মচারীরা কোনো কথা না শুনেই তাকে বেঁধে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুল গনি জানান, রাজস্ব বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত কর্মকর্তা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এই হামলার ঘটনায় আজ সোমবার (১১ মে) বাঞ্ছারামপুর থানায় সশরীরে উপস্থিত হয়ে মামলা দায়ের করার কথা রয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন যে, আজ সোমবার তারা থানায় অভিযোগ দায়ের করবেন। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।