calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, পিস্তল-গুলি উদ্ধার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, পিস্তল-গুলি উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় যুবলীগনেতা জহিরুল ইসলাম হত্যা মামলার আসামি আব্দুল লতিফ ভূঁইয়াকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ মে) রাতে উপজেলার মানিককান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬ • সকাল ০৮:০৯
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৬ বার পঠিত

নিহত আব্দুল লতিফ ভূঁইয়া তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সাথে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২০২২ সালের ডিসেম্বরে আবুল হোসেন মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। লতিফ ওই মামলার আসামি ছিলেন এবং তিন দিন আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে লতিফ নিজ বাড়ির পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, ঘটনাস্থল থেকে লতিফকে উদ্ধারের সময় তার সাথে থাকা একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক সংস্থা মাঠে কাজ করছে।

tag ট্যাগ: #কু