calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্কবার্তা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্কবার্তা

সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের প্লাস্টিকের ডেবিট ও ক্রেডিড কার্ডকে মেটাল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬ • দুপুর ০১:৪৪
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৯২ বার পঠিত

১৪ মে রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে গ্রাহকদের জন্য সতর্কবার্তাটি পোস্ট করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দিচ্ছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি (CVV) সহ সংবেদনশীল তথ্য সেই প্রতিষ্ঠানের নিকট শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিম্নোক্ত ঝুঁকি সৃষ্টি হতে পারে—

 ১. কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা;

 ২. অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা;

৩. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া;

 ৪. সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া।

 অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ড সংক্রান্ত তথ্য দেয়াসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরকরণ থেকে সব গ্রাহককে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে এবং কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অবস্থাতেই ওটিপি (OTP) কিংবা কার্ডের কোনো তথ্য শেয়ার করবেন না এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে অবিলম্বে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।