calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / সংসদ সদস্য আমির হামজা হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করছেন আমাকে : রাশেদ খাঁন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

সংসদ সদস্য আমির হামজা হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করছেন আমাকে : রাশেদ খাঁন

বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা ওয়াজ মাহফিলে তাকে হত্যাযোগ্য করে তোলার মতো বক্তব্য দিয়েছেন। এক ফেসবুক পোস্টে এই অভিযোগ তুলে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬ • দুপুর ১২:৪৮
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৫ বার পঠিত

রাশেদ খাঁন জানান, ‘ইতোপূর্বে এক ওয়াজমাহফিলে আমির হামজা তার সম্পর্কে বলেছিলেন, তার চোদ্দগুষ্টি আওয়ামীলীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবেনা, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’

রাশেদ খাঁন মনে করেন, টকশোতে আমির হামজার কার্যক্রম তুলে ধরার কারণেই তিনি এই বক্তব্যের লক্ষ্যবস্তু হয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে।’

রাজনৈতিক সমালোচনা আর ধর্মীয় মঞ্চ থেকে দেওয়া বক্তব্যের পার্থক্য টেনে তিনি লেখেন, ‘রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোন বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।’

সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি আরও লেখেন, ‘তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার উপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোন ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।’