calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / সাভার চামড়া শিল্পনগরী ১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যে প্রস্তুত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সাভার চামড়া শিল্পনগরী ১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যে প্রস্তুত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রায় এক কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়েছে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী (বিসিক)। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেল থেকেই রাজধানী...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬ • বিকাল ০৫:২৯
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮১ বার পঠিত

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাঁচা চামড়া দ্রুত লবণজাত ও সংরক্ষণ করার জন্য ট্যানারির ভেতরের জায়গাগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করছেন স্থায়ী কর্মীরা। চামড়া জটের চাপ সামাল দিতে কারখানাগুলোতে বিপুল মৌসুমী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চামড়া সংরক্ষণের সবচেয়ে প্রধান উপাদান লবণ, সাদা চুনসহ প্রয়োজনীয় সব ধরনের দেশি-বিদেশি রাসায়নিক দ্রব্য (কেমিক্যাল) ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণে মজুত ও সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা।

ট্যানারিগুলোর বর্জ্য ও ময়লা-আবর্জনা যাতে দ্রুত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে (সিইটিপি) পাঠানো যায়, তা নিশ্চিত করতে বিসিকের পক্ষ থেকে অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে। তবে শিল্পনগরীর ভেতরের ভাঙাচোরা সড়ক ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন চামড়ার আড়তদার ও শিল্প মালিকরা। তাঁরা আশঙ্কা করছেন, রাস্তাঘাটের বেহাল দশার কারণে চামড়াবাহী ট্রাক প্রবেশের সময় তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।

এদিকে, ঈদের এই পিক-টাইমে সিইটিপির প্রয়োজনীয় সংস্কার ও সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পনগরী ও এর আশপাশের এলাকায় ঢাকা জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাভার অভিমুখে আসা চামড়াবাহী যানবাহনে কোথাও কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।