calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পেল মালদ্বীপকে হারিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পেল মালদ্বীপকে হারিয়ে

সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ইতোমধ্যে ভারতের কাছে ১১-০ গোলের বড় পরাজয় বরণ করেছিল। দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের কাছ থেকে সহজ জয়ের প্রত্যাশা থাকলেও বাস্তবে তিন পয়েন্ট আদায় করতে গিয়ে দলটিকে রীতিমতো ঘাম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৯ মে ২০২৬ • সকাল ১০:২৪
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

এই পরাজয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মালদ্বীপ। অন্যদিকে বাংলাদেশ ও ভারত — উভয় দলই একটি করে জয়ে ৩ পয়েন্ট অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী ৩১ মে বাংলাদেশ ও ভারতের মধ্যে গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ম্যাচের শুরুতেই প্রথম মিনিটে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৪ মিনিটে উমহেলার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে কোচ বাটলারের হাই লাইন ডিফেন্স কৌশলের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রথমার্ধেই মালদ্বীপের নুরা বাংলাদেশের ডিফেন্সকে ফাঁকি দিয়ে গোলরক্ষক মিলির মাথার উপর দিয়ে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফাজলার শটে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। এবার মিলি বলটি আঁকড়ে ধরতে ব্যর্থ হন। তবে মাত্র ছয় মিনিট পর ভাগ্য সহায় হয় বাংলাদেশের। মালদ্বীপ গোলরক্ষকের হাত থেকে ফসকে যাওয়া বলটি সুরভি আকন্দ প্রীতি গোলে পরিণত করেন এবং বাংলাদেশ পুনরায় এগিয়ে যায়।

ঋতুপর্ণা চাকমা দূর থেকে একাধিক শট নিলেও গোল করতে পারেননি। অবশেষে ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকু গোল করলে বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে।

tag ট্যাগ: #বাংলাদেশ