calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / তাসনিম জারা এনসিপিকে খোঁচা দিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

তাসনিম জারা এনসিপিকে খোঁচা দিলেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা জানিয়েছেন, এনসিপির একাংশের সমর্থকরা তাকে বিশ্বখ্যাত ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন। সামাজিক মাধ্যমে এ বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ জুন ২০২৬ • বিকাল ০৫:৩৯
history আপডেট: ৪ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

গত ৩১ মে রবিবার বিকেলে নিজের সামাজিক মাধ্যম পেজে দেওয়া পোস্টে তাসনিম জারা লেখেন, এনসিপির কিছু সমর্থক তাকে ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন দেখে তিনি অবাক হয়েছেন। কারণ এই একই মানুষগুলো দীর্ঘ কয়েক মাস ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, অথচ এখন হঠাৎ তাদের এই ভালোবাসার উৎস কী, সেটা তার কাছে রহস্যজনক মনে হচ্ছে।

তুলনাটি আরও গভীরভাবে বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন। সঙ্গে এনসিপিকেও খোঁচা দিয়েছেন এই বলে যে, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি ভুলে গেছে। তিনি বলেন, ‘এই গল্পে পিএসজি কোন দল, আর রিয়াল মাদ্রিদই বা কে? এনসিপিকে পিএসজির সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, পিএসজি টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। অথচ এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি ভুলে গিয়ে জামায়াতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে।’ 

এরপর নির্বাচনের ফলাফল নিয়েও আরও একবার খোঁচা দিয়েছেন এনসিপিকে। তিনি বলেন, ‘বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াত ৬৮টি, আর এনসিপি মাত্র ৬টি। একটি শিরোপাজয়ী দল আর মাত্র ছয় আসন পাওয়া দলকে এক পাল্লায় মাপা সম্ভব নয়।’

পোস্টের শেষ অংশে তাসনিম জারা বলেন, ‘হয়তো সমর্থকরা ঢাকা-৯ আসনের ভোটারদের রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করছেন। কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ এর মানুষই তার একমাত্র অবলম্বন। আর যদি সত্যিই সেই জনগণকে রিয়াল মাদ্রিদের মতো গণ্য করা হয়, তাহলে সেটি তার জন্য নিঃসন্দেহে এক বিশাল গৌরবের বিষয়।’

এনসিপির আনুষ্ঠানিক যাত্রার পর তাসনিম জারা দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন করলে তিনি এর প্রতিবাদে দল ছেড়ে দেন এবং ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।