calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পথে তিন দিনের সরকারি সফরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পথে তিন দিনের সরকারি সফরে

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের এক সরকারি সফরে আজ রোববার (৭ জুন) সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৭ জুন ২০২৬ • বিকাল ০৩:১৮
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন দেশটি সফর করবেন বলে জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, আগামী ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। সেখানে তারা বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করার এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও বহুপাক্ষিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সুসম্পর্ক ও সহযোগিতা রয়েছে। সফর শেষে আগামী ৯ জুন ড. খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।