calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / নিষিদ্ধ আ.লীগ ‘রাজনীতির নামে অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নিষিদ্ধ আ.লীগ ‘রাজনীতির নামে অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে’

রাজনীতির নামে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬ • বিকাল ০৩:৩৯
history আপডেট: ৪ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮৯ বার পঠিত

৯ জুন দাউদকান্দি উপজেলা বিএনপির গৌরীপুর কার্যালয়ে উপজেলা ছাত্রদল আয়োজিত ফ্যাসিবাদবিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাসেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রিমন খন্দকার।

সভায় বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন হোক, জনগণ ভালো থাকুক—নিষিদ্ধ দলটি তা চায় না। দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগের কারাবন্দি ও পলাতক নেতারা কিছু সন্ত্রাসী কর্মীদের উসকানি দিচ্ছে। দেশের শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠনের সব গণবিরোধী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির নামে ভণ্ডামি, সন্ত্রাস ও জনদুর্ভোগ সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, দাউদকান্দিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো গণবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, সদস্য সচিব পাবেল আহমেদ, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ চৌধুরী এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শান্ত।

সভা শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘আওয়ামী সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।