calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / সিংগাইরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি রাজু গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

সিংগাইরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি রাজু গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে স্বামীকে গাজীর গান গাওয়া নিষেধ ও অন্য নারীর সাথে অনৈতিক সম্পর্কে বাঁধা এবং যৌতুকের জন্য স্বামী রাজু মন্ডলের হাতে প্রাণ দিতে হয়েছিল এক সন্তানের জননী মুক্তা আক্তারকে। স্ত্রীকে হত্যা করে পালিয়ে থাকা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ • বিকাল ০৩:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৮ বার পঠিত


সোমবার (১৭ এপ্রিল) আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার (১৬ এপ্রিল) রাতে সিংগাইর থানা পুলিশ রাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ দুপুরে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামে রাজু মন্ডল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী মুক্তা আক্তারকে শ্বাসরোধ ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। এর পর রাজু পালিয়ে যায়।

সূত্রে আরো জানা গেছে, এই ঘটনায় মুক্তা আক্তারের মা রৌশন আরা রাজুকে প্রধান আসামি করে পাঁচ জনের নামে মামলা করেন। ঘটনার দুই দিন পর পুলিশ রাজুর বাবা পলাশ মন্ডল মা আকলিমা খাতুন, ভাই বাদল মন্ডলকে গ্রেফতার করেন। আরেক ভাই আকাশ মন্ডল ১০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। মামলার প্রধান আসামি পলাতক থাকায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। থানার ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালোর নেতৃত্বে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান আসামি রাজুকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে গ্রেফতার করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, আলোচিত মুক্তা হত্যাকাণ্ডের প্রধান আসামি রাজু মন্ডলকে একমাস তিন দিন পর গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু তার স্ত্রী মুক্তাকে হত্যার দায় স্বীকার করেছেন।

tag ট্যাগ: #111