calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ইরানের ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে ইরান বংশোদ্ভূত মার্কিনদের বিক্ষোভ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ইরানের ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে ইরান বংশোদ্ভূত মার্কিনদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ইরান। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের ঠিক বাইরে বিক্ষোভে শামিল হন ইরানের বংশোদ্ভূত মার্কিনরা।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ • বিকাল ০৫:১৭
history আপডেট: ৪ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১২৯ বার পঠিত

ইরান সরকারের বিরুদ্ধে নানা কথা লেখা পোশাক পরে এসেছিলেন কেউ কেউ। কারও হাতে ইরানের সরকারের বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ডও ছিল। কেউ–বা সঙ্গে এনেছিলেন ইরানের জাতীয় পতাকা। আবার কারও সঙ্গে ছিল ইরানিদের ঐক্যবদ্ধ হওয়া এবং রাজনীতি ভুলে থাকার বার্তা।

সোমবার (১৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ সবাই আসেন নিজ দেশের জাতীয় ফুটবল দলের খেলা দেখতে। সেই সুযোগে স্টেডিয়ামের বাইরে ইরানের সরকারের বিরুদ্ধে অনেকে নিজেদের ক্ষোভ ঝাড়েন। বিশেষত ইরানজুড়ে বিক্ষোভে সরকারি দমনপীড়নের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানিদের বৃহত্তর অংশের বসবাস। ইসলামি বিপ্লবের পর তাঁদের বড় একটি অংশ ইরান ছেড়ে এখানে এসে থিতু হয়েছিলেন।

এখন ইরানি-মার্কিন ফুটবল ভক্তদের অনেকেই বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজ দেশের খেলা দেখার উত্তেজনা, বিক্ষোভকারীদের ওপর তেহরানের দমনপীড়ন নিয়ে ক্ষোভ এবং ওয়াশিংটনের সামরিক অভিযান নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠার মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।

স্টেডিয়ামের বাইরে প্রায় ৩০০ থেকে ৫০০ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পতাকা উড়িয়ে, সরকারবিরোধী গান গেয়ে বিক্ষোভ করেন তারা। অনেকেই বলেন, তারা এ ম্যাচ উপভোগ করতে চান না। কারণ, এতে ইরান সরকারের প্রতি সমর্থন জানানো হবে। আবার অনেকে খেলা দেখার জন্য স্টেডিয়ামে ঢোকেন। তাদের কেউ কেউ বিপ্লব–পূর্ববর্তী ইরানের জাতীয় পতাকা সঙ্গে নেন।

এমন বিক্ষোভের আশঙ্কা আগেই করেছিল তেহরান। এ জন্য ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, অনানুষ্ঠানিক পতাকা বহন করলে কিংবা স্লোগান দিলে ম্যাচ বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা খেলার সময় পতাকা বা রাজনৈতিক প্রকৃতির পোশাক নিষিদ্ধ করার নিয়মগুলো স্মরণ করিয়ে দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বহু মানুষ ইরানের সিংহ ও সূর্যখচিত পুরোনো পতাকা নিয়ে স্টেডিয়ামে এসেছেন। কারও কারও টি–শার্টে ওই পতাকার মোটিফ দেখা গেছে। তারা নির্বিঘ্নে স্টেডিয়ামে ঢুকেছেন। অনেককে নিজ নিজ আসন থেকে পতাকা তুলে ধরতেও দেখা গেছে।

ইরানের পুরোনো পতাকার আদলে সিংহ ও সূর্যখচিত সাদা টি–শার্ট পরে খেলা দেখতে আসা ফরহাদ জাফরগাদ বলেন, দলটি ‘ইরানের জনগণের দল নয়’। তাই, এ ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে সমর্থনের চিন্তাভাবনা করছেন।

অন্যদিকে, ইরানের জাতীয় দলের জার্সি পরে খেলা দেখতে এসেছেন ৫৭ বছরের মেহেদি জাফারি। তিনি বলেন, ‘আমি এখানে ইরানকে সমর্থন জানাতে এসেছি। আমরা এ ম্যাচটি জিততে যাচ্ছি।’

বিশ্বকাপে নিজ দেশকে সমর্থন করতে পেরে বেশ খুশি মেহেদি। তিনি বলেন, ‘আমরা আমাদের দেশ নিয়ে ভীষণ গর্বিত। আমরা এখানে ইরানকে সমর্থন জানাতে এসেছি। আমার মনে হয়, আমাদের সবার রাজনীতি ভুলে শুধু দলকে সমর্থন জানানো উচিত।’