calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / কেপ ভার্দের বিশ্বকাপে বিশ্ব রেকর্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

কেপ ভার্দের বিশ্বকাপে বিশ্ব রেকর্ড

অনেকেই মনে করেছিলেন–স্পেনের বিপক্ষে নবাগত দেশ কেপ ভার্দের বড় বিপর্যয় হবে। কারণ চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেন। তারা অতীতে বিশ্বকাপ ট্রফি জিতছে। কিন্তু বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেনকে গোলশূন্য সমতায় আটকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ • রাত ০৯:২২
history আপডেট: ৪ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৮ বার পঠিত

স্প্যানিশদের বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্স কতটা অসাধারণ ও শৃঙ্খলাপূর্ণ ছিল– এর সবচেয়ে বড় উদাহরণ তাদের ফাউল-সংখ্যা। পুরো ম্যাচে মাত্র একটি ফাউল করেছে কেপ ভার্দে। যা ১৯৬৬ বিশ্বকাপ থেকে সংরক্ষিত ইতিহাসে কোনো দলের এক ম্যাচে করা সবচেয়ে কম ফাউল।

প্রথমার্ধে সিডনি লোপেস ক্যাবরাল ওই একমাত্র ফাউলটি করেছিলেন, আর সেই অপরাধের জন্য তিনি হলুদ কার্ড দেখেন।

ক্রীড়াভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অপ্টা। তারা ১৯৬৬ সাল থেকে অনুষ্ঠিত সব বিশ্বকাপের তথ্য সংগ্রহ শুরু করে। তাদের দাবি– নির্দিষ্ট ম্যাচে সর্বনিম্ন একটি ফাউলের রেকর্ড গড়ল কেপ ভার্দে।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের মাত্র একটি ফাউলের বিশ্বরেকর্ডের আগে, এক ম্যাচে সবচেয়ে কম ফাউল করা দল ছিল তুরস্ক। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের ম্যাচটিতে তারা চারটি ফাউল করেছিল।