calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিরোধীদলীয় নেতার সঙ্গে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিরোধীদলীয় নেতার সঙ্গে

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:১৮
history আপডেট: ৪ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৬ বার পঠিত

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমানের বিরোধীদলীয় নেতা হওয়ার বিষয়ে অভিনন্দন জানান। একই সঙ্গে আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি যুদ্ধের কারণে জানমালের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের মাগফিরাত কামনা করেন।

বৈঠকে যুদ্ধবিরতি ত্বরান্বিত করার লক্ষ্যে শান্তি চুক্তিতে অংশ নেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা ও সংলাপ এগিয়ে নিতে ইরানের ভূমিকার প্রশংসা করা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, এই শান্তি প্রক্রিয়া কার্যকর থাকবে এবং ভবিষ্যতে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে ইরান ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোচনায় বাংলাদেশ-ইরান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু এবং মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণের বিষয়ও উঠে আসে। এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশে ইরান সরকারের সহযোগিতায় একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

ইরানের রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন এবং বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ইরান সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে তেহরানের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।