পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদে নালিতাবাড়ী উপজেলা সীমান্তের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে। এছাড়া মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।