calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আলভারেজ জয়ের পর বার্সেলোনাকে সুখবর দিলেন আর্জেন্টিনার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আলভারেজ জয়ের পর বার্সেলোনাকে সুখবর দিলেন আর্জেন্টিনার

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে জয়ের পর রীতিমতো বোমা ফাটিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। সে বোমাতে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে বোধ হয় বার্সেলোনাই!

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ • বিকাল ০৩:৫১
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

এই বিশ্বকাপে আলভারেজ খুব একটা সুযোগ পাননি। মাত্র একটি শট অন গোল হয়েছে তার। তবে বছরের পর বছর ধরে তিনি নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। এই মৌসুমে আতলেতিকোর হয়ে ২২টি ম্যাচে শুরু থেকে এবং মোট ২৯টি ম্যাচ খেলেছেন তিনি। তারপরও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর তিনি জানালেন, নতুন কোথাও যেতে চান তিনি।

আলভারেজ বলেন, ‘এখন এই বিষয়ে কথা বলার সময় না, তবে আমি লুকাতেও পারব না বা ভান করতেও পারব না। সত্যি বলতে, আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। ক্লাবের মানুষদের সাথে, যাদের সাথে কথা বলা দরকার ছিল তাদের সাথে সৎভাবে কথা বলেছি।’,

এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, তিনি কি সত্যিই ক্লাব ছাড়তে চান? আলভারেজ সরাসরি জবাব দেন।

তিনি বলেন, ‘আমি মনে করি এই ট্রান্সফারটা সবার জন্য ভালো হবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’

সেই স্বপ্নটা কী? সোমবার ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আলভারেজ এফসি বার্সেলোনায় যেতে রাজি হয়েছেন। তবে এখন দুই ক্লাবের মধ্যে চুক্তির বিষয়টি সমাধান করতে হবে। আতলেতিকো ইতোমধ্যে ২৬ বছর বয়সী আলভারেজের জন্য ১০ কোটি ডলারের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।