calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ইরানের গোল’ বাতিল হলো যে কারণে শেষ মুহূর্তে করা ‘
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ইরানের গোল’ বাতিল হলো যে কারণে শেষ মুহূর্তে করা ‘

মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬ • বিকাল ০৪:৩৪
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৯ বার পঠিত

বাইরে থেকে দেখলে মনে হবে, রেফারির সিদ্ধান্তটা ভুল। কারণ খালিলজাদে স্পষ্টতই মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিমের পেছনে ছিলেন না। কিন্তু ভিএআর যে লাইন টেনেছে সেটা ইব্রাহিম নয়, হামজা আবদেলকারিমের সঙ্গে।

আসলে এখানে ফুটবলের অফসাইড আইনের একটি বিরল প্রয়োগ হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল সংস্থা আইএফএবি-র আইন অনুযায়ী, একজন খেলোয়াড় অফসাইড হন যদি তার মাথা, শরীর বা পা বলের চেয়ে এবং প্রতিপক্ষের ‘দ্বিতীয় সর্বশেষ’ খেলোয়াড়ের চেয়ে গোললাইনের কাছে থাকে।

সাধারণত গোলরক্ষক থাকেন সবচেয়ে পেছনে। তাই শেষ ডিফেন্ডার হন গোলরক্ষক এবং দ্বিতীয় সর্বশেষ হন বাইরের একজন ডিফেন্ডার। কিন্তু এই ঘটনায় মিশরের গোলরক্ষক শোবেইর আগের শট বাঁচাতে গিয়ে গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। ফলে সবচেয়ে পেছনে ছিলেন ইব্রাহিম, আর দ্বিতীয় সর্বশেষ ছিলেন আবদেলকারিম। খালিলজাদে ঠিক এই আবদেলকারিমের চেয়ে সামান্য এগিয়ে ছিলেন, তাই আইন অনুযায়ী সিদ্ধান্তটি সঠিক।

এই বিরল পরিস্থিতি যেখানে গোলরক্ষক শেষ রক্ষক নন, সেখানে অফসাইড বিচার হয় একটু অন্যভাবে। আর সেই অল্প সেন্টিমিটারের ব্যবধানেই ভেঙে গেল ইরানের ঐতিহাসিক স্বপ্ন।