calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বিএনপি ক্ষমতায় এলে সিট দখল ক্যাম্পাসে রাহাজানি, এসব অপকর্ম হয় না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি ক্ষমতায় এলে সিট দখল ক্যাম্পাসে রাহাজানি, এসব অপকর্ম হয় না

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরি করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬ • বিকাল ০৪:৩৮
history আপডেট: ৩ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

সোমবার (২৯ জুন) কুমিল্লার দাউদকান্দী উপজেলার ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বিগত শেখ হাসিনা সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জাতিকে বিপথে নেওয়ার উদ্দেশ্যেই শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করা হয়েছে এবং ঢালাওভাবে পাশের হার বাড়ানো হয়েছে। শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

শিক্ষাব্যবস্থায় বিএনপি সরকারের পদক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ক্যাম্পাসে রাহাজানি, সিট দখলসহ এ ধরনের অপকর্ম হয় না। নকলমুক্ত পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার গুণগত মান উন্নত হয়। এবারও প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে তোমরাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। জাতির প্রত্যাশা পূরণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ড. খন্দকার মারুফ হোসেন কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ, সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আনোয়ার হোসেন চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ এবং জেলা জাসাসের সদস্যসচিব এস. এম. মিজানসহ অন্যান্য নেতারা।

tag ট্যাগ: #সিট দখল