calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ব্রাজিলের ফুটবলাররা যে কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ব্রাজিলের ফুটবলাররা যে কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন

কাতার বিশ্বকাপে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম। যার রেশ ধরে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে ঘুরে যান। এবারের বিশ্বকাপেও বাংলাদেশের নাম শুনতেই দাঁড়িয়ে কথা বলেন তিনি। আর্জেন্টিনার পর এবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ • রাত ০৮:১৬
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৪ বার পঠিত

জাপানের বিপক্ষে ম্যাচ শেষে মিডফিল্ডার কাসেমিরো বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। কাসেমিরো বলেন, ‘বাংলাদেশের ভালোবাসা চোখে পড়েছে আমার। আমিও কখনো বাংলাদেশে আসতে চাই।’

ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার বলেন, ‘আমাদের সমর্থনের জন্য ধন্যবাদ বাংলাদেশ। আমি বেশ কিছু ভিডিও দেখেছি আপনাদের। এর জন্য বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ আপনাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

এর আগে ভক্তদের ভালোবাসার জবাবে ব্রাজিলের আরেক তারকা ম্যাথুস কুনিয়া বাংলাদেশে আসার ইচ্ছে পোষণ করেছিলেন।

গত রাতের রাউন্ড অব ৩২-এর ম্যাচে শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পায় ব্রাজিল। জাপানকে ২-১ গোলে হারানোর এই জয় উদযাপনে মেতে ওঠে বাংলাদেশও। এমন এক মুহূর্তে কাসেমিরো-অ্যালিসনদের বার্তা বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের আরও উৎসাহিত করবে।