calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / নাহিদ ইসলামের জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত চালুর দাবি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নাহিদ ইসলামের জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত চালুর দাবি

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর খুলে দেওয়া না হলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬ • বিকাল ০৩:১০
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে। তিনি এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে থাকা মামলার বিচার কার্যকর করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা না করায় দ্রুত কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি।

এ সময় ১৪-দলীয় জোটের নেতা হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে ইনুর বিরুদ্ধে আরও কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয় এবং আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেন।