calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ,প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ,প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মিশর। শুক্রবার দিবাগত রাত ১২টায় রাউন্ড অব ৩২-এ হারানোর পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস। এই জয় দেশটির জনগনের পাশাপাশি ফিলিস্তিনিদেরও উৎসর্গ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৭:১৫
history আপডেট: ৩ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৪ বার পঠিত

কায়রোর নিউ কায়রো, নতুন প্রশাসনিক রাজধানী, গিজাসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও উৎসব অনুষ্ঠিত হয়। আলেকজান্দ্রিয়া, মাতরুহ, গারবিয়া, মনুফিয়া, বেহেইরা এবং আপার ইজিপ্টের বিভিন্ন এলাকাতেও আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

এ উপলক্ষে গিজার বিখ্যাত পিরামিডও লাল আলোয় আলোকিত করা হয়।

 ‘এবার মেসির অপেক্ষা’

বিজয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকেরা। এক সমর্থক মোহাম্মদ এল-আলফি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা শেষ ষোলোতে উঠেছি। এবার অপেক্ষা মেসির।’

আরেক সমর্থক হাসান জালাল বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারাব—এটা আমার বিশ্বাস ছিল। এবার মেসির আর্জেন্টিনাকেও হারাতে পারব বলে আশা করছি।’

সমর্থক মারিনা আশরাফ বলেন, ‘শুরুর দিকে আমরা কিছুটা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু দল এমন দারুণ খেলেছে যে, তারা পুরো জাতিকে গর্বিত করেছে।’

তারেক সালাহ নামে আরেক সমর্থক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে ‘জীবনের সেরা ম্যাচ’ বলে উল্লেখ করেন এবং আর্জেন্টিনার বিপক্ষেও দলের সাফল্য কামনা করেন।

ঐতিহাসিক জয় ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ

অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশর বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠা দ্বিতীয় আরব দেশ হয়েছে। এর আগে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে একই কৃতিত্ব অর্জন করে মরক্কো।

প্রধান কোচ হোসাম হাসান জানান, এই ঐতিহাসিক অর্জন শুধু মিশরের জনগণকেই নয়, ফিলিস্তিনের জনগণকেও উৎসর্গ করছেন তিনি।

বেইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই জয় আমি মিশরের পাশাপাশি ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি। তারা সবসময় আমাদের সমর্থন করেছে।’

২০২৬ বিশ্বকাপজুড়ে গাজার ফিলিস্তিনিরাও মিশরকে সমর্থন দিয়ে আসছেন। কঠিন মানবিক পরিস্থিতির মধ্যেও তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের ম্যাচ দেখেছেন এবং দলকে উৎসাহ জুগিয়েছেন।

এই সাফল্যের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপে আরব দেশগুলোর উজ্জ্বল উপস্থিতি আরও জোরালো হলো। মরক্কোর পর দ্বিতীয় আরব দেশ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিল মিশর।