calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / জনগণকে গণতন্ত্র রক্ষায় কাজ করতে বলেছেন খালেদা জিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জনগণকে গণতন্ত্র রক্ষায় কাজ করতে বলেছেন খালেদা জিয়া

গণতন্ত্র রক্ষায় জনগণ যেভাবে কাজ করছেন, তাদের আন্দোলনের মধ্য দিয়ে সেটি অব্যাহত রাখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বলেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিন রাতে গুলশানের বাসভবন ফিরোজায়...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ • সকাল ১০:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশে কী বলেছেন, এমন প্রশ্নে জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া বলেছেন, দেশবাসী যেন ভালো থাকে, তাদের যেন মঙ্গল হয়, সেই বার্ত‌া দিয়েছেন তিনি। গণতন্ত্রের জন্য দেশের আপামর জনগণ যেভাবে কাজ করছেন, সেই কাজ যেন তারা চালিয়ে যান, সেটাই তিনি বলেছেন।


মির্জা ফখরুল বলেন, তিনি সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, ঈদ উপলক্ষে এই সৌজন্য সাক্ষাতে তিনি আমাদের সবার কুশল জানতে চেয়েছেন এবং সমগ্র দলের যারা কারাগারে আছেন তাদের সম্পর্কেও জানতে চেয়েছেন। জেলে তাদের যে কষ্ট সে সম্পর্কে তিনি অবহিত আছেন। দেশের হাজার হাজার মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কেও তিনি অবগত আছেন।

ফখরুল বলেন, যেভাবে সব নিত্যপণ্যের মূল্য বাড়ছে, অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেই বিষয়গুলো তিনি তিনি কথা বলেছেন। একই সঙ্গে গত বেশ কিছুদিন ধরে আবহাওয়ার যে প্রচণ্ড দাবদাহ গেল এ বিষয়টা উল্লেখ করে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তা নিয়েও তিনি কথা বলেছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, আপনারা জানেন যে, উনি কারাগারে যাওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ আমাদের অনেক সীমিত ছিল। তিনি বাসায় আসার পরে এই ঈদের দিনগুলোতে তার সঙ্গে দেখা করার সুযোগ পাই। আমাদের সঙ্গে আলোচনা অনেকদিন পর, সেজন্য সবাই কিছুটা আবেগাপ্লুত ছিলাম। আমরা আশা করি যে, খুব শিগগিরই তার সঙ্গে আরো ঘন ঘন সাক্ষাৎ হবে এবং তিনি সামনে বেরিয়ে আসবেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ। এখনো তার চিকিৎসা চলছে। ডাক্তাররা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের চেয়ারম্যানের সঙ্গে এসময় সৌজন্য সাক্ষাৎ করতে আরও যান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।

বিএনপি নেতারা দলের চেয়ারম্যানের গুলশানের বাসভবন ফিরোজায় এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে গুলশানের বাসায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ৭৭ বয়সী খালেদা জিয়া। যেখানে দলের নেতা-কর্মী-সমর্থক কেউই নেত্রীর সাক্ষাৎ পান না।

ঈদের দিন সকালে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম এস্কান্দারসহ নিকট স্বজনরা তাকে দেখতে যান। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া এবার ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করেছেন।


tag ট্যাগ: #111