calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / নেইমার, কি খেলছেন নরওয়ের বিপক্ষে?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

নেইমার, কি খেলছেন নরওয়ের বিপক্ষে?

শেষ আটে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আজ রোববার বাংলাদেশ সময় রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটির আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে চোট কাটিয়ে ফেরা সুপারস্টার নেইমারের একাদশে থাকা না...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬ • বিকাল ০৩:৩৯
history আপডেট: ৩ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

গ্রুপ পর্বে প্রত্যাশামতো খেলতে না পারায় ব্রাজিলকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। তবে নকআউট পর্বের প্রথম ম্যাচে পুরোনো ছন্দে ফিরে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছে সেলেসাওরা। তাই আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে শুরু থেকেই মাঠে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও তার শুরুর একাদশে থাকা নিয়ে নিশ্চিত কিছু বলেননি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলিয়া দে সাও পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে পারে এবং তারা একসঙ্গেই খেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। দলের প্রয়োজন মনে হলে আমি তাকে খেলাব। সে এখন ৯০ মিনিট খেলার মতোই ফিট।’

তবে আনচেলত্তির এমন মন্তব্য নতুন নয়। এর আগে গ্রুপ পর্বে মরক্কো, স্কটল্যান্ড ও জাপানের বিপক্ষে ম্যাচের আগেও তিনি একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তখন নেইমারকে শুরুর একাদশে রাখা হয়নি। শুধু স্কটল্যান্ডের বিপক্ষে ৭৬ মিনিটে বদলি হিসেবে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছিলেন তিনি।

এদিকে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘টিক-টক… বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচ আর মাত্র কিছু সময় বাকি।’ এই পোস্টও সমর্থকদের মধ্যে নেইমারের শুরুর একাদশে থাকার জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।   


বেঞ্চে বসে থাকতে কোনো তারকাই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। নেইমারের ক্ষেত্রেও সেটির ব্যতিক্রম নয় বলে জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘অবশ্যই সে বেঞ্চে বসে খুশি নয়। তবে সে অত্যন্ত পেশাদার আচরণ করছে এবং অনুশীলনে নিজের সর্বোচ্চটা দিচ্ছে। দলের সবাই তাকে ভালোবাসে। একজন ফুটবলার বেঞ্চে বসে খুশি না হওয়াটাই স্বাভাবিক এবং সেটি ইতিবাচক মানসিকতার পরিচয়।’

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেই নেইমারের সঙ্গে তার ভূমিকা নিয়ে আলোচনা করেছিলেন আনচেলত্তি। সে সময় নেইমার জানিয়েছিলেন, ‘আমি দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় অবদান রাখতে প্রস্তুত।’ জবাবে আনচেলত্তি স্পষ্ট করেই বলেছিলেন, ‘দলের জন্য অবদান রাখা মানে প্রয়োজনে বেঞ্চে বসে থাকাও।’ সেই শর্ত মেনেই দলে যোগ দেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

tag ট্যাগ: #নেইমার