calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ফের কমল স্বর্ণের দাম বিশ্ববাজারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ফের কমল স্বর্ণের দাম বিশ্ববাজারে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ানোর ক্ষেত্রে কঠোর অবস্থানেই থাকতে পারে—এমন আশঙ্কায়...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬ • বিকাল ০৩:৩৯
history আপডেট: ৩ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

১০ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২:০১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১১৫ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। সব মিলিয়ে সাপ্তাহিক হিসাবে এ দাম ১ দশমিক ৪ শতাংশ কমার পথে রয়েছে। এদিকে আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১২৪ দশমিক ৯০ ডলার হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সাপ্তাহিক হিসেবে বৃদ্ধির পথে রয়েছে। ইরানের দক্ষিণ উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলার পর বৃহস্পতিবার উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এই সাম্প্রতিক হামলার ঘটনা মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে এবং চলতি বছর ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে জোরালো করেছে।

সিএমই-এর ফেডওয়াচ টুলের তথ্যমতে, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৬৩ শতাংশ বলে মনে করছে বাজার, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ৫৪ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও, সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে এর আকর্ষণ অনেকটাই কমে যায়।

বিশ্লেষক ওয়াটারার আরও বলেন, তেলের দাম বর্তমান স্তরের কাছাকাছি থাকলে স্বর্ণের দাম সাময়িক কমলেও তা ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আমার ধারণা। তবে তেলের দামে বড় ধরনের কোনো উল্লম্ফন ঘটলে তা পুনরায় মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা উসকে দিতে পারে, যা স্বর্ণের বাজারের জন্য ক্ষতিকর হবে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত ফেডের জুনের নীতি-নির্ধারণী সভার কার্যবিবরণীতে দেখা গেছে, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা ও শক্তিশালী ডলারের কারণ দেখিয়ে বৃহস্পতিবার বৈশ্বিক ব্যাংক এইচএসবিসি ২০২৬ ও ২০২৭ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়েছে।

বিপরীতে, স্পট মার্কেটে অন্যান্য ধাতুর দাম কিছুটা বেড়েছে। রুপার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৬০ দশমিক ১৯ ডলার, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩২ দশমিক ৯৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ২৭০ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। তবে এই সামান্য বৃদ্ধির পরও তিনটি ধাতুই সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে।

সূত্র: রয়টার্স