calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / খুলেছে ব্যাংক,সকাল ১০টা থেকে সাড়ে ৩টা লেনদেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

খুলেছে ব্যাংক,সকাল ১০টা থেকে সাড়ে ৩টা লেনদেন

ঈদুল ফিতরের ছুটি শেষে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। সোমবার সকাল ১০টায় ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ • দুপুর ০২:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৬ বার পঠিত

ঈদের ছুটি শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।অনেকে গতকালই ঢাকায় ফিরেছেন।আবার কেউ কেউ আজ সকালে ঢাকায় এসেছেন।

ঈদের পর প্রথম কর্মদিবসে রাস্তা-ঘাট ফাঁকা।তাই অফিসে যেতে বেগ পেতে হয়নি কর্মীদের।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আজ সকালে গ্রাহকদের তেমন চাপ দেখা যায়নি।কর্মীরা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদের স্মৃতিচারণে মেতে উঠেছেন। 
 
ঈদের পর প্রথম কর্মদিবস আজ থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় আগের নিয়মে চলবে। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাকি সময়ে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।

সাধারণত রমজান মাসে গ্রাহকের সুবিধার্থে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়। এবারও রোজার মধ্যে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়েছিল এবং অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ঈদের পর ব্যাংকিং লেনদেন হবে আগের নিয়মে। আজ থেকে ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত।

tag ট্যাগ: #111