calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আর্জেন্টিনা রক্ষণে পরিবর্তন আনছে ইংল্যান্ডের বিপক্ষে ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনা রক্ষণে পরিবর্তন আনছে ইংল্যান্ডের বিপক্ষে ?

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ জানিয়েছে দেশটির ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ওলে। গণমাধ্যমটি মতে, আলবিসেলেস্তেদের দলে কয়েকটি পজিশনে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬ • দুপুর ১২:৩০
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

প্রকাশিত সম্ভাব্য একাদশ অনুযায়ী, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার পরিবর্তে গনজালো মন্তিয়েলকে খেলানোর কথা ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। বাম প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে খেলানোর সম্ভাবনাও রয়েছে। তবে এ দুই পজিশনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। দুই সেন্টার-ব্যাকে থাকছেন ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ।

মাঝমাঠে রদ্রিগো ডি পল, জুলিয়ানো সিমেওনে কিংবা এক্সেকিয়েল পালাসিওসের মধ্যে একজনের সঙ্গে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের থাকার সম্ভাবনা রয়েছে। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজকে রাখা হয়েছে। কোয়ার্টার ফাইনালে দারুণ এক গোল করায় তার ওপর বাড়তি ভরসা রাখছেন কোচ স্কালোনি। 

তবে এটি আনুষ্ঠানিক একাদশ নয়। কোচ স্কালোনিও অবশ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘দলটা আমার মাথায় আছে, কিন্তু খেলোয়াড়দের এখনো বলিনি। আমরা কিছু পরিবর্তনের কথা ভাবতে পারি, তবে তার উদ্দেশ্য হবে প্রতিপক্ষকে চাপে ফেলা এবং তাদের শক্তির জায়গাগুলো থেকে নিজেদের রক্ষা করা। দেখা যাক কী পরিবর্তন আনা যায়।’

বিশ্বকাপের সেমিতে বুধবার (১৫ জুলাই) রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজকের জয়ী দল শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে নামবে।