calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / পরিবেশ ধ্বংস করা হয়েছে সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওড়ের : রিজভী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

পরিবেশ ধ্বংস করা হয়েছে সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওড়ের : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এর বড় উদাহরণ হলো, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি যাওয়ার জন্য...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬ • দুপুর ০১:৩৩
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

রুহুল কবির রিজভী বলেন, পরিবেশের কথা বিবেচনা না করে যে অবকাঠামো তৈরি করা হয়, তা প্রকৃত উন্নয়ন নয়। তিনি বলেন, ‘অতীতে তৎকালীন প্রধানমন্ত্রীর পরামর্শে বিশেষজ্ঞ মত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই অপরিকল্পিত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, যা আজ পরিবেশকে মৃতপ্রায় করে তুলছে।’

তিনি আরও বলেন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নদী ও হাওড়কে মুক্ত রাখতে হবে। পরিবেশকে বিপন্ন করে যে উন্নয়নের প্রচেষ্টা, তা অবিলম্বে বন্ধ করতে হবে।

এ সময় ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, অনেক জায়গায় খাল দখল করে স্থাপনা তৈরির ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। খাল দখল করে পানিপ্রবাহ বিনষ্ট করার ফলে এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা নদী ও খাল দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দুর্গতদের পাশে দাঁড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ সময় দুর্গত মানুষদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে ত্রাণ সহায়তার ওপর জোর দেওয়া হয়। স্থানীয় প্রশাসন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।