সেতুমন্ত্রী আরও জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬৬০ কোটি ২৪ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে। ঈদ উপলক্ষে গত ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সেতু দিয়ে মোট ৭৭ হাজার ৫২৯টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এর ফলে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
এ সময় মন্ত্রী আগামী ঈদুল আজহার সময় গরুর হাট, পশুবাহী পরিবহন এবং বৃষ্টির বিষয়টি বিবেচনায় রেখে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।