calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / দাপুটে জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ ,জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দাপুটে জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ ,জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজ

দুই ওপেনারের শতরানের জুটির পর শেষে মোহাম্মাদ সাইফউদ্দিনের টানা ছক্কার রেকর্ডে বড় সংগ্রহই পেয়েছিল দল। পরে বল হাতে আলো ছড়ালেন মেহেদি হাসান, রিশাদ হোসেনরা। জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশও।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৭:৫২
history আপডেট: ৩ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

১৪ বলে ২টি করে ছক্কা-চারে ২৫ রান করে ১৯তম ওভারে বাউন্ডারিতে আউট হন ইভান্স। বোলার ছিলেন সাউফউদ্দিন। ১৭ বলে ১৫ রানে অপরাজিত থেকে যান এনগাভারা।

তার আগে দলের হয়ে ১৯ বলে ২৯ রান করেন রায়ান বার্ল। ১২ বলে ২৮ রান করেন সিকন্দার রাজা।

২৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার রিশাদ। ২৪ রানে ৩টি শিকার ধরেছেন মেহেদি।

Maps

নিজের বোলিং কোটা শেষ না করেই উঠে যান নাহিদ রানা। ২.৩ ওভারে ১৫ রানে ১টি শিকার ধরেন এই পেসার।

তাসজিন এদিনও ছিলেন উইকেটশূন্য। ৪ ওভারে দেন ৪৬ রান।

এর আগে ১২০ রানের উদ্বোধনী জুটির পর ২১ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলির সঙ্গে ১৯ বলে অবিচ্চিন্ন ৪৫ রানের জুটি গড়েন সাইফউদ্দিন।

শেষ ওভারে চার ছক্কায় ২৮ রান তোলেন সাইফউদ্দিন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টানা চার বলে ছক্কা হাঁকালেন তিনি। ১০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন এই পেস বোলিং অলরাউন্ডার। ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন ইয়াসির আলি।

৪৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন তানজিদ। ৪৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৫ রান সাইফের।

দুই ওপেনারের শুরুটা ছিল নড়বড়ে। তবে একের পর এক জীবন পেয়ে দল গড়ে শতরানের জুটি। সাইফ একাই জীবন পান পাঁচবার! সিকন্দার রাজার বলে তিনি বোল্ড হওয়ার পর ১৩ বলের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

শেষ ওভারে ব্র্যাড ইভান্সের উপর চড়াও হন সাইফউদ্দিন। টানা চারটি ছক্কায় ২৮ রান নিলেন এই অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি ছক্কা হাঁকালেন সাইফ। ওভারের শেষ বলে তার ক্যাচ ছাড়েন মিল্টন শুম্বা! তিনি একাই ম্যাচে হাতছাড়া করেছেন পাঁচটি সুযোগ। শেষ ৫ ওভারে ৬৫ রান তোলে বাংলাদেশ।

ঝড় বয়ে গেছে ইভান্সের উপর দিয়ে। ৪ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে তাই এখন ১-১ সমতা।

একই মাঠে রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (সাইফ হাসান ৫৫, তানজিদ ৫৮, হৃদয় ৬, পারভেজ ১, ইয়াসির ২২*, সোহান ৪, সাইফ উদ্দিন ৩১*; বেনেট ১-০-৯-০, এনগারাভা ৪-০-২৩-২, রাজা ৪-০-২০-১, মুজারাবানি ৪-০-৩৫-০, ইভান্স ৪-০-৬৫-২, বার্ল ২-০-২১-০, শুম্বা ১-০-১০-০)

Maps

জিম্বাবুয়ে: ১৯.৪ ওভারে ১৫২ (বেনেট ১১, মারুমানি ৪, মেয়ার্স ৪, শুম্বা ১৯, রাজা ২৮, বার্ল ২৯, মাডান্ডে ১, মুসেকিয়া ১১, ইভান্স ২৫, এনগারাভা ১৫, মুজারাবানি ০; মেহেদি ৪-০-২৩-৪, নাহিদ ২.৩-০-১৫-১, তাসকিন ৪-০-৪৬-০, সাইফ উদ্দিন ৪-০-৩৬-০, রিশাদ ৩.৪-০-২৬-৪, সাইফ হাসান ১.৩-০-৪-১)

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী

ম্যাচ সেরা: মোহাম্মাদ সাইফউদ্দিন

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা

tag ট্যাগ: #দাপুটে জয়ে