calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / সেই ছাত্রদল নেতা বহিষ্কার ইয়াবাসহ গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

সেই ছাত্রদল নেতা বহিষ্কার ইয়াবাসহ গ্রেফতার

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ সদরের শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:৪৪
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

এ ঘটনায় গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নান্দিনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ফয়সাল আহম্মেদ এবং নান্দিনা বাদামবাড়ি এলাকার মুক্তারের ছেলে নাজমুলকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে মাদকসহ গ্রেফতারের খবর প্রকাশের পরপরই ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় ছাত্রদল।

শনিবার রাতেই জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য ও ১০ নাম্বার শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে উপজেলা ছাত্রদলের সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ফয়সালের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক যৌথভাবে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।