calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / সৎ বাবা গ্রেপ্তার ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

সৎ বাবা গ্রেপ্তার ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ বছরের শিশু আবদুল্লাহকে হত্যার ঘটনায় সৎ বাবা আরিফকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

এর আগে, গত সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় জুয়েল মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, আব্দুল্লাহর মা স্বপ্না আক্তার এবং সৎ বাবা আরিফের সঙ্গে সিদ্ধিরগঞ্জে থাকত। গ্রেপ্তার সৎ বাবা সোমবার তাকে মারধর করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আব্দুল্লাহকে ওই রাতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে মা স্বপ্না। কিন্তু তাতে বাধা দেন সৎ বাবা আরিফ। অবস্থার অবনতি হলে পরের দিন সকালে রাজধানীর মাতুয়াইল মাতৃসনদ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে স্বপ্না আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় আরিফকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 



tag ট্যাগ: #111