এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসনে জয় লাভ করে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে আছে, গণতন্ত্র মঞ্চের জাতীয় সমাজতান্দ্রিক দল- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ১২ দলীয় জোটের জাতীয় পার্টি (কাজী জাফর), লেবার পার্টি, কল্যাণ পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয়তাবাদী সমমনা জোটের ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট- এনডিএম, জাগপা, ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ মাইনোরেটি জনতা পার্টি, ইসলামিক পার্টি এবং গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, এবি (আমার বাংলাদেশ) পার্টি এবং গণতান্ত্রিক বাম ঐক্যের সাম্যবাদী দল (এমএল), সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাম গণতান্ত্রিক জোটের সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক পার্টি এবং জাতীয় গণফ্রন্ট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোট প্রভৃতি দল রয়েছে।