calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / আলফাডাঙ্গায় সুমন হত্যা প্রতিশোধের তাণ্ডব, হামলা-লুটপাটে জনশূন্য গ্রাম তিন সপ্তাহেও থামেনি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

আলফাডাঙ্গায় সুমন হত্যা প্রতিশোধের তাণ্ডব, হামলা-লুটপাটে জনশূন্য গ্রাম তিন সপ্তাহেও থামেনি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে কলেজছাত্র সুমন শেখ (২৪) হত্যাকাণ্ডের পরও থামেনি সহিংসতা। হত্যার প্রায় তিন সপ্তাহ পরও প্রতিশোধের নামে প্রতিপক্ষের বাড়িঘরে দফায় দফায় হামলা, ব্যাপক ভাঙচুর ও...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬ • বিকাল ০৫:২৫
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

মামলার বাদী শামীম শেখ বলেন, হত্যাকাণ্ডের ২১ দিন পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি ধরাছোঁয়ার বাইরে। তার অভিযোগ, আসামিরা এখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান বলেন, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের ধারাবাহিকতায় পালটা-পালটি সংঘর্ষের পর সুমন শেখ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আলফাডাঙ্গা থানার ওসি ফকির ফাইজুর রহমান এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তদন্ত করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হামলা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত পৃথক কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সুমন শেখ হত্যা মামলার তদন্তভার আলফাডাঙ্গা থানা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।