calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / খেলাপি ঋণ ক্রমবাড়ন্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

খেলাপি ঋণ ক্রমবাড়ন্ত

বলার অপেক্ষা রাখে না, ব্যাংক খাতের দুর্দশার অন্যতম কারণ খেলাপি ঋণ। গত আওয়ামী রেজিমে খেলাপি সংস্কৃতির যে উদ্বেগজনক যাত্রা শুরু হয়েছিল, তা এখন দ্রুতগতি পেয়েছে, বেড়েছে উদ্বেগ। ঋণখেলাপির সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত বছরের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৭:০৯
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

গত বছরের মার্চে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল ২৪ দশমিক ৬ শতাংশ, ডিসেম্বরে খেলাপির হার দাঁড়ায় ৩১ দশমিক ২ শতাংশ। আর চলতি বছরের মার্চে তা আরও বেড়ে হয় ৩২ দশমিক ৭ শতাংশ। খেলাপি ঋণের এই গ্রাফ দেশের সামগ্রিক অর্থনীতির জন্য এক সতর্কবার্তা বৈকি।

প্রতিবেদন থেকে পাওয়া গেছে, খেলাপি ঋণের ঊর্ধ্বগতির পেছনে ইচ্ছাকৃত ঋণখেলাপি ও বড় করপোরেট হাউজগুলোই দায়ী। বস্তুত খেলাপি সংস্কৃতি এখন ব্যাংক খাতের এক অনিবার্য উপসর্গ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তদবির, ঘুস-বাণিজ্য ও সিন্ডিকেটের মাধ্যমে ঋণের নামে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। শুধু প্রবাসী কল্যাণ ব্যাংকেই খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ৬১ শতাংশ।

পুরোনো সিন্ডিকেটগুলো এখনো সক্রিয়। বস্তুত ফ্যাসিবাদী সরকার ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে। এ ধ্বংসস্তূপ থেকে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা খুব কঠিন কাজ। সবচেয়ে বড় কথা, খেলাপি সংস্কৃতি দূর করতে না পারলে কোনো আশাবাদই ফল বয়ে আনবে না। বলা নিষ্প্রয়োজন, বর্তমানে ব্যাংক খাতের যে দশা, তাতে এ খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন। ঋণ প্রদান ও ঋণ আদায় প্রক্রিয়ায় আনতে হবে ব্যাপক পরিবর্তন। ঋণখেলাপিদের জন্য সামাজিক প্রতিরোধও প্রয়োজন হয়ে পড়েছে।

তাদের সামাজিকভাবে বয়কট এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করার নিয়ম চালু করলে অনেক ফল পাওয়া যাবে বলা যায়। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে গভীরভাবে সমস্যার ভেতরে যেতে হবে এবং এমন এক শৃঙ্খলা উদ্ভাবন করতে হবে, যাতে খেলাপি ঋণের কুফল থেকে অর্থনীতিকে রক্ষা করা যায়।

tag ট্যাগ: #খেলাপি ঋণ