নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে (ভাসানী মিলনায়তনে) মে দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, জনগণ আজ অতিষ্ঠ। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে ততই দেশের মঙ্গল।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, হাজী মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।