calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / কীভাবে আসবেন আসেন,জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, : শেখ হাসিনাকে পরওয়ার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

কীভাবে আসবেন আসেন,জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, : শেখ হাসিনাকে পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, উনি (ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশে আসতে চাচ্ছেন তো। জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে, আসেন, কীভাবে আসবেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬ • বিকাল ০৪:১২
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৩ বার পঠিত

১ আগস্ট বিকালে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলব, আপনার মন্ত্রী-মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোসরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। ইনক্লুসিভ ইলেকশনের (অংশগ্রহণমূলক নির্বাচন) মাধ্যমে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করছেন। আবার যদি ২৪-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেন, জনগণ তা মেনে নেবে না।

জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি দেশের মানুষ ভুলেনি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা কীভাবে বলেন, এত জুলাইয়ের বক্তৃতার দরকার কী? অথচ জুলাইয়ের বিপ্লব না হলে তারা এমপি–মন্ত্রী হতে পারতেন না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। ৮৪টি সংস্কার সম্পন্ন করুন। সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক, সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। ৭০ ভাগ লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে।

সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশের কারণে বিকাল সাড়ে ৪টা থেকে দুইঘণ্টা মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।