calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি ইতিহাস গড়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি ইতিহাস গড়ে

ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। তার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেলেন আওকিব নবি। জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে ডাক পাওয়া প্রথম ক্রিকেটার হলেন ২৯ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কা সফরের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:৩৩
history আপডেট: ২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

জম্মু-কাশ্মীর থেকে অফ স্পিনিং অলরাউন্ডার পারভেজ রাসুল ভারতের হয়ে খেলেছেন একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ফাস্ট বোলার উমরান মালিক খেলেছেন ১০ ওয়ানডে, ৮ টি-টোয়েন্টি। অভিজাত সংস্করণে প্রথম খেলার হাতছানি নাবির সামনেই।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন নবি। গত দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমে ৬০ উইকেট নিয়ে জম্মু ও কাশ্মীরকে প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে দুটি ফার্স্ট-ক্লাস ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন।

অভিষেক হলে তিনি জম্মু ও কাশ্মীর থেকে খেলা প্রথম টেস্ট ক্রিকেটার হবেন।

বুমরাহ সোমবার আনুষ্ঠানিকভাবে বাদ পড়েন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কার্ডিফে বাঁ হাঁটুর চোট পাওয়ার পর থেকে তিনি সুস্থ হতে পারেননি। ভারতীয় দল মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে। 

ভারত ইতিমধ্যেই হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডিকে পাচ্ছে না, দুজনই হ্যামস্ট্রিং ও কোয়াড্রিসেপস ইনজুরিতে বাইরে। ওয়াশিংটন সুন্দরও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না। আকাশ দীপ দীর্ঘ সময় ধরে পিঠের চোটে মাঠের বাইরে। 

নবির সঙ্গে ভারতের পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও গুরনূর ব্রার। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৫ আগস্ট গলে। তার আগে ৭ আগস্ট থেকে কলম্বোতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

শ্রীলঙ্কা সফরের ভারত টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটকিপার), বি সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, আকিব নবি, দেবদত্ত পাডিক্কল, সরাংশ জৈন।