calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ধর্ষণ, ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যুবক আটক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ধর্ষণ, ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যুবক আটক

খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:২৭
history আপডেট: ২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

ভিকটিমের পরিবারের সদস্যরা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে একা পেয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে গরুর রাখাল শরীফ হোসেন। পরে ভিকটিম বিষয়টি তার সহপাঠী ও স্কুল শিক্ষিকাকে জানালে স্থানীয়রা গিয়ে অভিযুক্ত শরীফকে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আটক শরীফ হোসেন একই এলাকার এহসানুল হক ওরফে রুবেল ভাণ্ডারির বাসায় গরুর ঘাস কাটার কাজ করেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায়কিসলু ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে বলেন, ভিকটিমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

tag ট্যাগ: #ধর্ষণ