calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / জুলাই গণঅভ্যুত্থানের মামলার বিচারকাজ সম্পন্ন করা হবে ‘এক বছরের মধ্যে ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের মামলার বিচারকাজ সম্পন্ন করা হবে ‘এক বছরের মধ্যে ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করা হবে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:৫৩
history আপডেট: ২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘এর চেয়েও যদি দ্রুত বিচার করা হয়, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিতে পারে। তাই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও স্বাভাবিক গতিতেই এগোচ্ছে।’

বিচারের শেষ পর্যায়ে থাকা মামলাগুলোর আপডেট জানিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ‘চলতি মাসেই আমাদের আরও প্রায় তিনটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। ওবায়দুল কাদেরের একটি মামলায় যুক্তিতর্কের শুনানি চলছে। এ ছাড়া মাহবুব উল আলম হানিফের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে, যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে।’

যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া বহুল আলোচিত তাইম হত্যা মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘যাত্রাবাড়ীতে অত্যন্ত নৃশংসভাবে তাইমকে হত্যা করা হয়েছিল, সেই মামলার যুক্তিতর্কের শুনানিও কয়েক দিনের মধ্যে শুরু হবে। পাশাপাশি জিয়াউল আহসানের মামলার সাক্ষ্য-প্রমাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, এটিতেও আমরা আর বেশি সময় নেব না। আরও কয়েকটি মামলা বিচারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’