calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ৩৬ জুলাই’ তোরণে আগুন টুঙ্গিপাড়ায় ‘, ৭৫ জনের বিরুদ্ধে মামলা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

৩৬ জুলাই’ তোরণে আগুন টুঙ্গিপাড়ায় ‘, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে পৌর ছাত্রদলের ৬নং...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ • বিকাল ০৫:৪১
history আপডেট: ২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৮ বার পঠিত

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালুসহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে নির্মিত ‘৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে ইমন ইসলাম (২২) নামের এক ব্যক্তি। মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের ৩৩নং আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে ওইদিন ও রোববার (২ আগস্ট) রাতে ওই তোরণে দুবার আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুপাশ পুড়ে যায়।