calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ডেটিং অ্যাপ ব্যবহার করে ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন ভারতের এক নারী -অন্তরঙ্গ ছবি :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ডেটিং অ্যাপ ব্যবহার করে ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন ভারতের এক নারী -অন্তরঙ্গ ছবি :

ভারতের উত্তর প্রদেশে পল্লবী সিং রাজপুত নামের এক নারী ডেটিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একাধিক ব্যক্তির কাছ থেকে ছয় কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, তাকে আরও দুজন নারী ও দুজন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:২২
history আপডেট: ২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

হাইকোর্টের এক আইনজীবীর করা অভিযোগের ভিত্তিতে উত্তর প্রদেশের প্রয়াগরাজের এ চক্রের বিষয়টি সামনে এসেছে। ওই আইনজীবী অভিযোগ করেন, ওই নারী ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করার পর তাদের বিরুদ্ধে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ব্যবহার করে ফৌজদারি মামলার হুমকি দিতেন এবং টাকা দাবি করতেন।

পল্লবী সিং রাজপুত নামে পরিচিত ওই নারী ডেটিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের টার্গেট করতেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে ভুক্তভোগীরা জানান, শুরুতে বন্ধু হিসেবে আলাপচারিতা শুরু হয় এবং পরে তা আরও ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়। এরপর সাক্ষাতের সময় পুরুষদের ছবি তোলা ও ভিডিও করা হয়েছে।

অভিযোগকারী জানান, ওই ছবি ও ভিডিওগুলো ব্যবহার করে তাদের ব্ল্যাকমেল করা হতো। ভুক্তভোগীদের কাছ থেকে ছয় কোটি রুপির বেশি অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

পল্লবীর বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে—অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে পুরুষদের ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো গুরুতর ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। বর্তমানে পুলিশ তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখছে।

অভিযোগকারীর করা সবচেয়ে গুরুতর দাবিগুলোর মধ্যে একটি হলো, ওই নারীর করা অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগীদের বিরুদ্ধে আরও মামলা এবং তাদেরকে জনসমক্ষে অপমান করার হুমকি দেওয়া হতো। পাশাপাশি ওই মামলাগুলো ব্যবহার করে লোকজনকে টাকা দিতে চাপ দেওয়া হতো।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে বিছানার ওপর টাকার বড় বড় বান্ডিল সাজানো দেখা যায়। অন্য একটি ছবিতে একজন নারীকে অস্ত্র হাতে দেখা যায়।

অন্য একটি অভিযোগে বলা হয়, ওই নারী নতুন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিভিন্ন নামে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করতেন। এর মধ্যে একটি হলো ‘সুইটি তিওয়ারি’।