calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মুম্বাইকে জেতালেন ডেভিড শেষ ওভারে তিন ছক্কায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মুম্বাইকে জেতালেন ডেভিড শেষ ওভারে তিন ছক্কায়

শ্বাসরুদ্ধকর ম্যাচে অবিশ্বাস্য জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ে টানটান উত্তেজনাকর ম্যাচে জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীণ মুম্বাই। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে রাজস্থান রয়েলসের বিপক্ষে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ মে ২০২৩ • সকাল ০৯:৪৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৩ বার পঠিত

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৪ রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়ে প্রাথমিকভাবে চাপে পড়ে যায় মুম্বাই। আরেক ওপেনার ইশান কিশান, মিডল অর্ডার ব্যাটসম্যান সুরাইয়া কুমার যাদব, ওয়ান ডাউনে নামা ক্যামেরন গ্রিনরা সেই চাপ উতরে দলকে জয়ের পথে রাখেন।

১৫.৪ ওভারে দলীয় ১৫২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন সুরাইয়া কুমার যাদব। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৮টি চার আর দুই ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। 

জয়ের জন্য শেষ ২৬ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ৬১ রান। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে মাত্র ২৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টিম ডেভিড। তিনি মাত্র ১৪ বলে দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। 

টিম ডেভিডের কারণে বিফলে যায় যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিটি। রাজস্থান রয়েলসের এই তরুণ ওপেনারের সেঞ্চুরিতে দল না জিতলেও তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন। 

tag ট্যাগ: #111