র্যাংকিংয়ের হালনাগাদে ২০২২ সালে মে মাস থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।
আইসিসি কেবল টেস্ট ও টি-টোয়েন্টির বাৎসরিক হালনাগাদ প্রকাশ করেছে। নিউ জিল্যান্ড ও পাকিস্তানের চলমান সিরিজ শেষে প্রকাশ করা হবে ওয়ানডের র্যাংকিংয়ের বাৎসরিক হালনাগাদ।