calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারতীয় তারকা মোস্তাফিজকে ‘কোচ’ মানেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারতীয় তারকা মোস্তাফিজকে ‘কোচ’ মানেন

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কোচ মেনে তার কাছে পরামর্শ চাইলেন ভারতীয় তরুণ তারকা পেসার চেতন সাকারিয়া।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৭ মে ২০২৩ • সকাল ০৯:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ। 

দিল্লি ক্যাপিটালসের এই তারকা পেসার ক্যাপশনে লেখেন, এখন জাতীয় দলে দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি। বাংলাদেশ দলকে আপনাদের প্রার্থনায় রাখবেন।

মোস্তাফিজের সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন দিল্লি ক্যাপিটালসে তার সতীর্থ চেতন সাকারিয়া। বাঁহাতি এই তরুণ পেসার লেখেন, ‘শুভকামনা, কোচ। কিছু টিপস (পরামর্শ) পাঠাবেন।’

আইপিএলে  দিল্লি ক্যাপিটালসের একই নেটে অনুশীলন করার কারণে দুজনের মধ্যে বোলিংয়ের কলাকৌশল নিয়ে আলাপ হওয়ার কথা। সম্ভবত সে কারণেই মোস্তাফিজকে কোচ হিসেবে সম্মান দেখিয়ে এমনটি লেখেন চেতন সাকারিয়া। 

কাটার মাস্টার মোস্তাফিজ ২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন। বাংলাদেশ দলে তিনি নিয়মিত সদস্য। আর ২০২১ সালের আইপিএল অভিষেক হয় চেতন সাকারিয়ার। জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয় তার। সেই হিসেবে মোস্তাফিজ সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটার। তার কাছ থেকে সাকারিয়া পরামর্শ চাইতেই পারেন। 

tag ট্যাগ: #111