রানা বলেন, ‘আমি ওকে (রিঙ্কুকে) বলি, নিজের ওপর বিশ্বাস রাখ। তুই যে কাজ করে দেখিয়েছিস (৫টি ছক্কায় ম্যাচ জেতানো), বহু বহু ক্রিকেটার কখনও করে দেখাতে পারবে না। তুই যখন ওই কাজটা করতে পেরেছিস, তাহলে তোর পক্ষে সব সম্ভব।’
নাইট দলনায়ক আরও বলেন, ‘ও যখন ব্যাট করছিল, দর্শকরা রিঙ্কু-রিঙ্কু বলে চিৎকার করছিল। আমার মতে এবছর ও এটা অর্জন করে নিয়েছে। গ্যালারির ওই চিৎকার শুনে আমার গায়ে কাঁটা দেয়। ৬ বছর হয়ে গেল কেকেআরের হয়ে খেলছি।
আগে যখন ইডেনের গ্যালারিকে রাসেল-রাসেল বলে চিৎকার করতে শুনতাম, ভালো লাগত। কেননা আমরা জানতাম রাসেল অনেক কিছু করেছে। এখন রাসেলের পাশাপাশি দর্শকরা যখন রিঙ্কু-রিঙ্কু বলে গলা ফাটায়, আমার ভীষণ ভালো লাগে।'
রাসেলকে নিয়ে রানা বলেন, ‘১০টা ম্যাচ হয়ে গিয়েছিল, আমরা অপেক্ষা করছিলাম রাসেলের ব্যাটে বড় ইনিংস কখন আসবে। কেননা আমরা জানি যে রাসেলের মতো ব্যাটসম্যানের থেকে বড় রান কেবল একটা ইনিংস দূরে। গত ৮-৯ ম্যাচ ধরে আমি ওকে এই কথাটাই বলছি। আজ ও সেটা করে দেখায় এবং আমাদের ২ পয়েন্ট এনে দেয়।'
দলকে জেতাতে রিঙ্কু করেন ১০ বলে ২১ রান আর রাসেল করেন ২৩ বলে ৪২ রান।