calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মেসির সৌদি ক্লাবের সাথে চুক্তি হয়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মেসির সৌদি ক্লাবের সাথে চুক্তি হয়েছে

তবে কি ফরাসি ফুটবলে বিদায় ঘণ্টা বেজে গেল লিওনেল মেসির, চলতি মৌসুমেই কি শেষ তার পিএসজি অধ্যায়? এমন প্রশ্নে ‘হ্যাঁ’ বাচক উত্তর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির। এমনকি মেসির গন্তব্য যে সৌদি আরব, তাও নিশ্চিত করেছে তারা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ মে ২০২৩ • সন্ধ্যা ০৬:০২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

ওই সূত্র এএফপিকে জানিয়েছে, ‘বিশাল অঙ্কের একটা বিশেষ চুক্তি হতে যাচ্ছে। আমরা এখন ওই চুক্তির কাজ গুছিয়ে আনার পথে আছি। চুক্তিতে রোনালদোর মতো এত সময় লাগেনি। কেননা, বিশ্বসেরা খেলোয়াড়দের সাথে চুক্তির সূত্রগুলো এখন আমরা জানি। কোনো নির্দিষ্ট ক্লাব নয়, তাকে কিনেছে পিআইএফ।’

পিআইএফ মূলত সৌদি আরব সরকারের মালিকানাধীন একটি ফান্ড। যা বিশ্বের অন্যতম স্বাধীন সম্পদশালী ফান্ড। ফান্ডটির সম্পদের পরিমাণ ৬২ হাজার কোটি ডলার।

মেসিকে দলে পেতে আগে থেকেই আগ্রহী ছিল সৌদি ক্লাব আল হিলাল। জানা যায়, আল হিলাল আর্জেন্টাইন এ তারকাকে কিনতে বছরে ৪০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছিল। দাবিটি করেছিলেন নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো।

ওই খবরে যেন আবার আগুন জ্বেলে দিল এএফপি। দুইয়ে দুইয়ে চার মিললে হয়ত আল হিলালেই দেখা যাবে সময়ের ফুটবলের সেরা এই তারকাকে। ফলে আবার দেখা যাবে মেসি-রোনালদোর লড়াই।
tag ট্যাগ: #111